A Success Story - সফলতার গল্প

Once there lived a middle aged woman named Bilkis. She had three sons: Her husband was very lazy and he did not do any work. None but she had to work all day long to earn money for the family. One day she met a group of people who came to her village from the Grameen Bank. The said they were interested in helping the poor people, the landless and the helpless. She learnt from them that they must be organised them in groups according to the terms and conditions of Grameen Bank.Then they all were given loans. With the loan money Bilkis made a good profit in the first year and repaid the loan. Then she was given more loan. with the loan money , she bought two hi-breed cows. she raised the cows with due care.Her three sons also helped her. She was much benifited selling milk. She is now an affluent woman. She can take nutritious food and good medical care. Hard work, perseverance and systemetic activities has helped her turn the wheels of fortune.

অনুবাদঃ একদা বিলকিজ নামের এক মধ্য বয়স্ক  মহিলা বাস করতেন৤ তার ছিলো তিনটি ছেলে৤ তার স্বামী ছিল খুবই অলস এবং তিনি কোন কাজকর্ম করতেন না৤ আর কেউ নয় কেবল তিনিই পরিবারের জন্য অর্থ উপার্জনের নিমিত্তে সারাদিন কাজ করতেন৤ একদিন তিনি একদল লোকের সাথে সাক্ষাৎ করলেন যারা তার গ্রামের গ্রামীণ ব্যাংক থেকে এসেছিল৤ তারা বললেন যে, তারা গৃহহীন, ভূমিহীন ও সহায় সম্বলহীন মানুষকে সহায়তা দিতে উৎসাহী৤ তিনি তাদের কাছ থেকে জানতে পারলেন যে, যদি তারা সত্যি সত্যি নিজেদের ভাগ্য বদলাতে চান তাহলে তাদের অবশ্যই সংঘবদ্ধ হতে হবে৤ এরপর বিলকিজ এবং এলাকার আরও কয়েকজন মহিলা গ্রামীন ব্যাংকের নিয়মনীতি অনুযায়ী কতকগুলো দলে সংঘব্দ্ধ হলেন৤ এরপর তাদের সবাইকে ঋণ দেয়া হল৤ ঋণের অর্থ দিয়ে বিলকিজ একটি ধান ভাঙ্গার কল কিনলেন৤ তিনি ছিলেন কঠোর পরিশ্রমী৤ তিনি সব বাড়িতে গেলেন এবং তার কলের কথা সব লোক কে বললেন৤ অনেক লোক ধান ভানার জন্য তার বাড়িতে এল৤ প্রথম বিলকিজ অনেক লাভ করল এবং ঋণ শোধ করে দিল৤ এরপর তাকে আরও বেশি ঋণ দেওয়া হলো৤ ঋণের অর্থ দিয়ে তিনি দুইটি শংকর জাতের গাভী কিনলেন৤ তিনি অত্যন্ত যত্নসহকারে গাভীগুলো দেখাশুনা করতেন৤ তার তিন ছেলেও তাকে সহায়তা করতো৤ দুধ বেচে তিনি খুবই লাভবান হলেন৤ এখন তিনি একজন স্বচ্ছল মহিলা৤ তিনি পুষ্টিকর খাদ্য ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারেন৤ কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সুষ্ঠ কাজকর্মের কারণে তার ভাগ্যের চাকা বদলে গেল৤

Comments

Popular posts from this blog

The Holy Quran is The Complete Code of Life - পবিত্র কুরআন পরিপূর্ণ জীবন বিধান৤